,

জুলাই জাদুঘর হবে পথ দেখানোর স্থান: ইউনূস

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের ঘটনাগুলো সংরক্ষণের স্থান নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কোনো সময় আমরা পথ হারিয়ে ফেললে এই জাদুঘর থেকেই আবার পথ খুঁজে নেওয়ার সুযোগ পাব। চিন্তা ও কাজে কোনো ভুল হলে এখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বৈশিষ্ট্য আলাদা। কারণ এখানে বহু পুরোনো ইতিহাস নয়, বরং একটি সাম্প্রতিক গণ-আন্দোলনের স্মৃতি, দলিল, নিদর্শন ও মানুষের অনুভূতি সংগ্রহ করে রাখা হয়েছে।

তিনি জানান, আন্দোলনের সময়কার বিভিন্ন উপকরণ, মানুষের লেখা চিঠি ও স্মৃতিচিহ্ন সংগ্রহ করা হয়েছে। এসব দলিল ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনেক তরুণ পরিবারের বাধা উপেক্ষা করে কেন আন্দোলনে অংশ নিয়েছিলেন, সেই অনুভূতিও লিখে রেখে গেছেন।

তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থী, তরুণ-তরুণী ও সাধারণ মানুষের অন্তত একবার এই জাদুঘর পরিদর্শন করা উচিত। শুধু ঘুরে দেখা নয়, এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ভাবতে হবে।

জাদুঘরটি ভবিষ্যতে সংস্কৃতি, শিল্প, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, জাদুঘরে শহীদদের পরিচয় ও তাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করা হবে, যাতে মানুষ জানতে পারে তারা কেন জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি আরও বলেন, আন্দোলনে অংশ নেওয়া তরুণরা কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর মানুষ ছিলেন না। তারা ছিলেন সাধারণ পরিবারের সন্তান, যারা দেশের পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন।

জাদুঘর নির্মাণের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, প্রতিটি নিদর্শন সংগ্রহ করতে অনেক পরিশ্রম ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এই উদ্যোগ দেশের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়