,

ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে যানজট

news-image

অনলাইন ডেস্ক : টানা তিন দিনের ছুটিতে শিল্পনগরী গাজীপুর থেকে ঘরে ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী মানুষ। ছুটির আনন্দে পরিবার-পরিজনের কাছে ফিরতে মানুষের ভিড় বাড়ায় জেলার বিভিন্ন মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র চাপ ও যানজট।

বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় ঘরমুখী যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

শিল্প পুলিশ জানায়, জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিনের অবকাশ পেয়েছেন। এ কারণে গাজীপুরে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড়ে ভোর থেকেই যাত্রীদের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় প্রায় ২ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়।

যাত্রীদের অভিযোগ, বাড়তি চাপের সুযোগ নিয়ে অনেক পরিবহন কাউন্টারে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও টিকিট সংকট দেখিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই কাঙ্ক্ষিত যানবাহন না পেয়ে দীর্ঘ সময় সড়কের পাশে অপেক্ষা করছেন। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

এক যাত্রী জানান, তিন দিনের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছেন, কিন্তু কাউন্টারে এসে টিকিট না পাওয়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়ার সমস্যায় পড়তে হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকায় চাপ তৈরি হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, এই সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নাওজোড় থানার ওসি মো. জাফর হোসেন জানান, ভোর থেকেই যাত্রীদের চাপ রয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়