সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পকারখানাগুলোও সমস্যার মুখে পড়েছে। রান্নার কাজে ভোগান্তি এবং উৎপাদন ব্যাহত হওয়ায় তিনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।

তিনি জানান, এ সংকট কোনো সরকারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণে হয়নি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দৈনিক মোট ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে। আগামী সপ্তাহে এর মধ্যে প্রায় ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এরপর পরবর্তী সপ্তাহে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে দেশীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আমদানিকৃত এলএনজি সরবরাহ প্রায় অর্ধেকে নেমে গেছে। সমস্যা সমাধানে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ আনা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এফএসআরইউয়ের একটি বয়লারে বিস্ফোরণের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সরকার ভোলার গ্যাস ব্যবহার, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি, নতুন এফএসআরইউ স্থাপন এবং স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এছাড়া দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে অফশোর বিডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলো এতে আগ্রহ দেখাচ্ছে এবং আগামী নভেম্বরে বিড জমা দেওয়ার সময়সীমা শেষ হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল