,

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কাফরুলে যুবদল কর্মী মো. ইউসুফ আলী হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। তবে হামলার মূল লক্ষ্য ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ময়লার টেন্ডার, ফুটপাতের ব্যবসা ও স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে মাগুরা ও ঝিনাইদহ থেকে চারজন পেশাদার শুটার ভাড়া করা হয়েছিল। তবে হামলার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী।

ডিবি জানায়, ঘটনার পর স্থানীয়রা শুটার চঞ্চল মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট আটজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

তদন্তে উঠে এসেছে, গত জুন ও জুলাই মাসে একাধিক দফায় পরিকল্পনা করে অভিযুক্তদের ঢাকায় আনা হয়। তাদের অস্ত্র সরবরাহ, অবস্থান এবং হামলার প্রস্তুতির বিভিন্ন ধাপ সম্পন্ন করা হয়। ঘটনার দিন হাফিজুল ইসলাম বাবুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হামলার চেষ্টা চালানো হলে গুলিতে ইউসুফ আলী নিহত হন। এ ঘটনায় আরও দুই পথচারী আহত হন।

ডিবি বলছে, তদন্তে রাজনৈতিক বিরোধের পাশাপাশি স্থানীয় আধিপত্য ও আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করেও হামলার পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। প্রধান অভিযুক্ত হাফিজুর রহমান হাফিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়