,

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

news-image

অনলাইন ডেস্ক : হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর জুলাই সংস্করণে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৭তম হয়েছে। বছরের শুরুতে এ অবস্থান ছিল ৯৫তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারবেন। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ৩৭টি।

বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছেন। এছাড়া ১৪টি দেশে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল ভিসা নেওয়া যাবে। শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিসসহ কয়েকটি দেশে ভ্রমণের আগে অনলাইনে ইটিএ অনুমোদন নিতে হবে।

সূচকে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হলেও জানুয়ারির তুলনায় কিছুটা পিছিয়েছে। ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম, এরপর দীর্ঘ সময় ধরে সূচকে পিছিয়েছে দেশটি। ২০২১ সালে সর্বনিম্ন ১০৮তম অবস্থানে নেমে গেলেও পরবর্তী বছরগুলোতে ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়।

২০২৬ সালের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপর রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, আর বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে নেপাল। পাকিস্তান রয়েছে ১০১তম এবং সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ