সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

news-image

অনলাইন ডেস্ক : কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ‘কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক আয়োজনে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও আগ্রহ অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। যারা গবেষণা ও উদ্ভাবনে যুক্ত হতে চান, তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। পাশাপাশি কৃষি বা অন্য কোনো খাতে উদ্যোক্তা হতে আগ্রহীদেরও সহযোগিতা করা হবে।

তিনি বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড আগামী দিনের কৃষি ও দেশের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে।

সরকারের মেয়াদ প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ গঠনে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ‘কৃষক কার্ড’ কার্যক্রমও শুরু হয়েছে।

মাহ্দী আমিন বলেন, কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা, সেচ, বীজ, সার ও কৃষিযন্ত্রের মতো প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। অনেক কৃষিপণ্য উৎপাদনের পর সঠিক সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার অভাবে ক্ষতির মুখে পড়ে। এ সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সংরক্ষণাগার, প্রক্রিয়াজাত শিল্প ও আধুনিক কৃষি বাজার গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষিপণ্যে মূল্য সংযোজন ও বৈচিত্র্য আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, আম থেকে চাটনি বা জুস এবং টমেটো থেকে সসসহ বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য তৈরি করা সম্ভব। এতে কৃষকের আয় বাড়বে, অপচয় কমবে এবং রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদানের প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, প্রতিষ্ঠানটি শুধু কৃষি শিক্ষা নয়, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত হবে এবং দেশের উন্নয়নে সবাই অংশগ্রহণের সুযোগ পাবে।

শেকৃবির শিক্ষক, গবেষক ও প্রাক্তন শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে অবদানের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের সুনাম আরও বাড়াবে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’