,

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়ার আগে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানিয়েছেন, সব বাধা ও অপপ্রচার মোকাবিলা করে নির্ধারিত সময়ে আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য চালু করা হবে।

এক সাক্ষাৎকারে বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তা আগের আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। বর্তমান সরকার সেই দায় নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, টার্মিনাল নির্মাণ নিয়ে সম্প্রতি যেসব অভিযোগ তোলা হচ্ছে, তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য, প্রকল্পটির কাজ বর্তমান সরকার শুরু করেনি; এটি আগের সরকারের আমলে নির্মিত হয়েছে। এতদিন এসব অভিযোগ সামনে না এলেও উদ্বোধনের আগে পরিকল্পিতভাবে বিষয়গুলো আলোচনায় আনা হচ্ছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, সর্বশেষ ঘটনাটি বড় ধরনের আগুন ছিল না। প্রাথমিকভাবে জানা গেছে, রড কাটার সময় তৈরি হওয়া স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, দেশের সব বিমানবন্দরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বিমানবন্দরে কোনো দুর্ঘটনা শুধু সম্পদের ক্ষতি নয়, দেশের ভাবমূর্তির সঙ্গেও জড়িত।

মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে পরিচালনাকারী জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হয়েছে এবং চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার দাবি, দেশের গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আফরোজা খানম বলেন, বিমান ও সিভিল এভিয়েশনের যেকোনো অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তবে অভিযোগের কারণে দেশের বড় অবকাঠামো প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হবে না।

তিনি আরও জানান, বিমান টিকিটের সিন্ডিকেট ভাঙা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজারসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বিদেশি পর্যটকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে দুটি বিনা ভাড়ার বাস সার্ভিস চালুর কথাও জানান বিমানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়