,

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

রোববার রাত ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্তের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে বিকেলে প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে ইমরান শেখকে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিতে দেখা যায়। একই ভিডিওতে তাকে সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদকে নিয়ে মন্তব্য করতেও শোনা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয় এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠান। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইমরান শেখ। তার দাবি, তিনি কোনো ঘুষ নেননি। ভিডিওতে যে টাকা নিতে দেখা গেছে, সেটি একজন পরিচিত ব্যক্তির কাছ থেকে আগে ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার ঘটনা।

বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরপর জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, অভিযোগের তদন্ত শেষে বিভাগীয় কার্যক্রম চলবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, এর আগেও দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়