,

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি বা অন্য কোনো ধরনের মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে বিশেষ আইনি সুরক্ষা বা ইমিউনিটি ভোগ করেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব সাংবিধানিক বিধান মেনেই পালন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে যে বক্তব্য বা অভিযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে সরকার আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, তিনি তা পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। তাই কেউ রাষ্ট্রপতির সমালোচনা বা অভিযোগ তুলতে পারেন, তবে এসব বক্তব্যের যথেষ্ট ভিত্তি রয়েছে বলে সরকার মনে করছে না।

লন্ডনে অবস্থানকালে শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি শুধু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট সময়ের আইন অনুযায়ী বিবেচিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ