,

‘ফ্যাসিবাদ কায়েম করলে জনগণও সরিয়ে দেবে’: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আবারও ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি সতর্ক করে বলেন, অতীতে যেভাবে জনগণ পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল, প্রয়োজনে ভবিষ্যতেও তারা একইভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

শনিবার বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে তিনি একই দাবি শুনেছেন—গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে মত দিয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করা যাবে না। জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

জামায়াত আমির অভিযোগ করেন, যারা একসময় নিপীড়নের শিকার ছিলেন, তারাই এখন ক্ষমতায় এসে আগের শাসনব্যবস্থার মতো আচরণ শুরু করেছেন। তিনি বলেন, দেশে কোনো ধরনের ফ্যাসিবাদ, দুর্নীতি ও দলীয়করণ মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের প্রতি দায়বদ্ধতা থেকে তারা তাদের দাবি আদায়ে কাজ করে যাবেন। প্রয়োজনে জীবন দিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ অন্যান্য নেতারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ