,

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা শেষে সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার সকালে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে দুই দিনব্যাপী ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল গবেষণা খাতে আরও বেশি বরাদ্দ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক বিতর্কে সময় নষ্ট না করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোযোগ বাড়াতে হবে। বাজেটের উল্লেখযোগ্য অংশ অপচয় হলেও গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত অর্থায়ন হয় না বলেও মন্তব্য করেন তিনি।

গ্রামীণ উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণই পল্লী উন্নয়নের লক্ষ্য নয়; কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করাও সমান গুরুত্বপূর্ণ। সংরক্ষণ ও সঠিক বাজার ব্যবস্থার অভাবে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে এ সমস্যা সমাধানে গবেষক ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, জনপ্রতিনিধি এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনব্যাপী এ আয়োজনে পল্লী উন্নয়ন, সমবায় কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ