,

এলএনজি সংকটে দেশজুড়ে গ্যাসের হাহাকার

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে দেশে নতুন করে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় রান্নার গ্যাস, শিল্প ও সিএনজি খাতে ব্যাপক প্রভাব পড়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টার্মিনালটি কবে নাগাদ পুরোপুরি সচল হবে তা এখনো নিশ্চিত নয়। মেরামতের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি।

গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আংশিক অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। এর প্রভাবে রাজধানী ও আশপাশের তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে সংকট আরও তীব্র হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, গ্যাসের অভাবে দিনের বেলায় রান্না করা কঠিন হয়ে পড়েছে। একই পরিস্থিতি শিল্প কারখানাতেও। পর্যাপ্ত চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, স্বাভাবিক সরবরাহের জন্য যেখানে প্রায় ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন, সেখানে বর্তমানে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে সীমিত গ্যাস দিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা গেছে সিএনজিচালিত যানবাহনগুলোকে। অনেক স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

সিএনজি স্টেশন মালিকরা জানান, জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় স্টেশনগুলোতে গ্যাসের চাপ প্রায় থাকছেই না। ফলে যানবাহন চালকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

শিল্প খাতের উদ্যোক্তারাও সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পোশাক খাতের ব্যবসায়ীরা জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এলএনজি টার্মিনালে সমস্যার পর দেশের বিভিন্ন গ্যাস বিতরণ এলাকায় সরবরাহ কমেছে। এর আগে থেকেই দেশীয় গ্যাস উৎপাদন কমে আসা এবং এলএনজি অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে জ্বালানি খাতে চাপ বাড়ছিল। সংশ্লিষ্টদের মতে, নতুন অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত গ্যাস সংকট সহজে কাটার সম্ভাবনা কম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ