,

গ্যাস বিস্ফোরণে মামা-ভাগনির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর নতুনবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে মারা যায় তার ভাগনি হাফসা আক্তার।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বিস্ফোরণের ঘটনায় শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বর্তমানে শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

গত মঙ্গলবার ভোরে নতুনবাজারের ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহিন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের ভাগনি হাফসা আক্তার (৮) দগ্ধ হন।

পরিবার সূত্রে জানা যায়, শাহিনের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন এবং একটি কাপড়ের দোকানে কাজ করতেন। প্রায় ছয় মাস আগে বিয়ের পর ভাটারা এলাকায় ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার সময় ভাগনি হাফসা তাদের বাসায় বেড়াতে এসেছিল।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়