,

ভুল হলে সংশোধন করবে জামায়াত: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামী ভুলের ঊর্ধ্বে নয় এবং সংগঠনের নেতাকর্মীদেরও ভুল হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই বলেও তিনি জানান।

শুক্রবার রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে তিনি বলেন, কেউ ভুল ধরিয়ে দিলে তা গ্রহণ করে সংশোধনের চেষ্টা করা হবে। তবে গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আদর্শিক সংগঠনের সদস্যদের আচরণ সবসময় মানুষের নজরে থাকে। তাই সততা, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের মতামতই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত। সংবিধান জনগণের কল্যাণে প্রণীত, তাই জনগণের রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সংসদে সমস্যার সমাধান না হলে জনগণ গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি আদায়ের পথ খুঁজে নেবে। পাশাপাশি সরকারকে সংবিধান নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াত আমির বলেন, দেশে অপরাধের মাত্রা বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর