,

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আইন বিশেষজ্ঞদের মধ্যে এ বিষয়ে ভিন্নমত দেখা দিয়েছে।

নৈতিক স্খলনের অভিযোগে বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনির বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’-এর বিষয় উল্লেখ আছে, তবে এখানে ঘটনা হচ্ছে ‘বহিষ্কার’। তার মতে, নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কারের পর সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে সংসদবিষয়ক বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ মনে করেন, শুধু দল থেকে বহিষ্কার হলেই গাজী নজরুল ইসলামের এমপি পদ বাতিল হবে না।

তিনি বলেন, নৈতিক স্খলনের অভিযোগ সংসদের তদন্ত কমিটিতে প্রমাণিত হলে এবং প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হলে তার সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

জানা গেছে, এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত শুরু করে জামায়াত। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ