বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিকি সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মূল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টরস এক্সপো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকদের মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। এ সময় বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নেন। এতে সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহী, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা আরও সহজ করা, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে ‘ফিকি এফডিআই রিপোর্ট’ প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেশের বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিভিন্ন বিশ্লেষণ ও নীতিগত সুপারিশ তুলে ধরা হয়েছে।

এছাড়া দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগকারীদের অবদান, বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল