,

সড়ক দুর্ঘটনার মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য বাংলাদেশের

news-image

অনলাইন ডেস্ক : ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনার প্রতিশ্রুতি আবারও জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ অঙ্গীকারের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, সড়ক নিরাপত্তা উন্নয়নে বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে মিল রেখে বাংলাদেশ আইন, নীতি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

মন্ত্রী জানান, দুর্ঘটনা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ও সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত করা এবং পথচারীদের নিরাপত্তায় মহাসড়কে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড ও ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, সড়ক নিরাপত্তাকে সরকার জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে। ২০৩০ সালের লক্ষ্য অর্জনে রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর সমন্বয় এবং সবার দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন।

তিনি নিরাপদ, টেকসই ও সবার জন্য উপযোগী সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতিসংঘের ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রতিনিধিদলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিরাও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ