,

দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়বে

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

আলোচনায় প্রতিরক্ষা সরঞ্জাম, আধুনিক প্রযুক্তি বিনিময়, নৌযান নির্মাণ, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং উচ্চতর প্রতিরক্ষা শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। দুই দেশের যৌথ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়