,

মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাহেদ উর রহমান

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করলে মন্ত্রিসভার কোনো সদস্য দায়িত্ব পালনে প্রত্যাশিত ফল দিতে পারছেন না, তাহলে প্রয়োজনে দপ্তর পরিবর্তন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী নিজেই মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে আলোচনা করে যতটুকু বোঝা গেছে, প্রয়োজন মনে করলে তিনি দায়িত্ব পুনর্বণ্টন বা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো সিদ্ধান্ত আরও কার্যকরভাবে নেওয়ার সুযোগ রয়েছে, তাহলে তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।

তবে ১৮০ দিন পূর্ণ হওয়ার পরই এ ধরনের পরিবর্তন হবে কি না, নাকি আরও পরে কোনো সিদ্ধান্ত আসবে—এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য (ভুয়া তথ্য) প্রতিরোধে আইনি বিষয়গুলো দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।

এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়