,

বেনজীরকে নিয়ে দুদকের কাছে ৪ তথ্য চাইল দুবাই পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ঘিরে চারটি নির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে দুবাই পুলিশ। দুদক জানিয়েছে, খুব শিগগিরই এসব প্রশ্নের জবাব পাঠানো হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেনজীর আহমেদ গ্রেপ্তারের পর বাংলাদেশ সরকার ও দুদকের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্ত-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। পরে দুবাই পুলিশ অতিরিক্ত কিছু বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে চিঠি পাঠায়, যার উত্তর প্রস্তুত করছে দুদক।

এর আগে গত ১৬ জুন বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইংরেজি ও আরবি ভাষায় প্রত্যর্পণ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

দুদক সূত্র জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মানিলন্ডারিং এবং পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলার তদন্ত চলছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশও জারি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে অভিযুক্তের পরিচয়, অভিযোগের বিবরণ, গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আদালতের নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র আরবি ভাষায় অনূদিত অবস্থায় কূটনৈতিক মাধ্যমে জমা দিতে হয়।

দুদকের দাবি, বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানে ঘোষিত সম্পদের বাইরে বিপুল পরিমাণ অঘোষিত সম্পদের তথ্য মিলেছে। পাশাপাশি তার বিরুদ্ধে পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়নের অভিযোগেও পৃথক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে চলমান সব মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ