,

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

রোববার রাজধানীর উত্তরায় ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এনসিপি ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উত্তরা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরোধকেন্দ্র। এখান থেকেই গণভবনের উদ্দেশে ঐতিহাসিক পদযাত্রা শুরু হয়েছিল, যা আন্দোলনের গতিপথ বদলে দেয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দুই বছর আগে তাকে গুম করা হয়েছিল এবং সে সময় আরও অনেক মানুষ একই ঘটনার শিকার হন। তার ভাষ্য, স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতেও একই ধরনের শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা থাকবে।

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলটি বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের আগে বিএনপির অবস্থানের পরিবর্তনেরও আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, যে প্রতিবেশী দেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বাস্তবতা বিবেচনা করা উচিত। একই সঙ্গে তিনি চাঁদাবাজি ও মাদকমুক্ত উত্তরা গড়তে সবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এছাড়া শহীদ পরিবারের সদস্য, দলের নেতাকর্মী এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর