মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইন ও বিধিমালায় পরিবর্তন আনতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসি সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালায় সংশোধনী নিয়ে আলোচনা হবে। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব অন্যতম।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, ঋণখেলাপিদের পাশাপাশি ঋণের জামিনদারদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং নির্বাচনী ট্রাইব্যুনালে শুধু বিচার বিভাগের বিচারক রাখার প্রস্তাবও আলোচনায় থাকবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, কমিশনের লক্ষ্য আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। তবে বন্যা বা অন্য কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রশাসকরা দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রার্থী হতে চাইলে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদের পদত্যাগ করতে হবে।

ইসি আরও চায়, দ্বৈত নাগরিকত্বধারীরা যেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না পারেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইন সংশোধনের জন্য সরকারকে সুপারিশ করা হবে বলে জানা গেছে।

বর্তমানে দেশে ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে অধিকাংশই নির্বাচন উপযোগী। পাশাপাশি ৩২০টি পৌরসভা, ৫০০টি উপজেলা এবং ১৩টি সিটি করপোরেশনেও নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল