,

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস লাইনের সংস্কার ও প্রতিস্থাপন কাজের কারণে আজ মঙ্গলবার টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংস্থাটির মতে, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় পুরোনো ও লিকেজযুক্ত বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ চলবে।

এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড এবং কাঁঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ