,

শাপলা চত্বর মামলায় ৫৮ নিহতের পরিচয় শনাক্ত

news-image

অনলাইন ডেস্ক : ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত চালিয়ে একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দিয়েছে।

তিনি বলেন, খসড়া প্রতিবেদনটি এখন বিস্তারিত যাচাই-বাছাই করা হবে, যাতে নির্ভুল তদন্তের ভিত্তিতে স্বচ্ছ বিচার নিশ্চিত করা যায় এবং প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয়। এদিন হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

সম্ভাব্য আসামিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান, সাবেক বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম রয়েছে। তবে যাচাই-বাছাই শেষে আসামির তালিকায় পরিবর্তন বা সংযোজন-বিয়োজন হতে পারে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত ৬১ জনের একটি প্রাথমিক তালিকা তদন্তকারীদের কাছে ছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়