,

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন উদ্ধার হলেও এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের প্রপেলার আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রলারটি স্থির হয়ে পড়ে।

এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল বলে জানান নৌ পুলিশের কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ দুইজনের সন্ধানে তল্লাশি চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং সকাল ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। ডুবে যাওয়া ট্রলার শনাক্ত করা হয়েছে এবং সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়