,

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : সামনের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দলকে আরও শক্তিশালী করতে পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন, নতুন নেতৃত্ব নির্বাচন এবং সাংগঠনিক স্থবিরতা দূর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসের নির্দেশনা দেন। এরপর থেকেই জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের কাজ শুরু হয়েছে।

ইতোমধ্যে কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের কাজও চলছে।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে তিনি স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক পুনর্গঠনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন। একই সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত না করার বিষয়েও সতর্ক থাকতে বলেন।

দলীয় নেতাদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য ধরে রেখে একক প্রার্থী নির্ধারণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে নতুন ও সক্রিয় নেতৃত্বকে সামনে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, কমিটি গঠন ও পুনর্গঠন একটি চলমান সাংগঠনিক প্রক্রিয়া। যেসব কমিটির মেয়াদ শেষ হয়েছে বা যেখানে পূর্ণাঙ্গ কমিটি নেই, সেখানে দ্রুত নতুন কমিটি অনুমোদন দেওয়া হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকায় দলকে সুসংগঠিত রাখা এখন অগ্রাধিকার।

দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, সরকার গঠনের পর মাঠপর্যায়ে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। তাই সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে এবং তৃণমূলকে সক্রিয় করতে পুনর্গঠনের বিকল্প নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন কমিটি গঠন, পুরোনো কমিটি বিলুপ্ত বা পুনর্বিন্যাস করা দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ এবং এটি ধারাবাহিকভাবে চলবে।

অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসনের পাশাপাশি ত্যাগী ও যোগ্য নেতাদের সামনে এনে দলকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে পুনর্গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ