,

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, ফিফাকে চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধের পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি সংঘটিত হয়েছিল।

রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী জানান, ২০২২ সালের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে কেনা হলেও পুরো প্রক্রিয়ায় বড় অঙ্কের অনিয়ম হয়েছে। তবে ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রে সরকার ভিন্ন নীতি অনুসরণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, জনগণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করতে হবে এবং সেই নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ফিফার কাছ থেকে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে। চারটি গণমাধ্যমে সফলভাবে খেলা সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে ৩ থেকে ৪ কোটি টাকার সামান্য ঘাটতি থাকতে পারে, যা বিজ্ঞাপন আয় থেকেই পূরণ হবে। ফলে সরকারি তহবিলের ওপর কার্যত কোনো আর্থিক চাপ পড়েনি।

সাবেক সরকারের সময়কার অনিয়মের বিষয়ে তিনি জানান, বিটিভির মাধ্যমে সংঘটিত বলে অভিযোগ ওঠা ১৪০ কোটি টাকার দুর্নীতির ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ