,

শাপলা চত্বর মামলায় ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

news-image

অনলাইন ডেস্ক : শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রতিবেদনটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। আগামী ২১ জুলাই এটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে তৎকালীন পুলিশ, র‍্যাব ও বিজিবির প্রধান, ডিএমপি কমিশনার, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরের নাম রয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তদন্ত-সংশ্লিষ্ট নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। এ পর্যন্ত তদন্তে শুধু ঢাকায় ৩২ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে তদন্ত এখনও চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

এদিকে মামলার অগ্রগতি জানতে রোববার সকালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের একটি প্রতিনিধিদল। সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর)-এর নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ ১০ থেকে ১৫ জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করে। ওইদিন গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে বহু মানুষ হতাহত হওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ