,

সরকারের ৫ মাসের সাফল্য তুলে ধরলেন মাহ্‌দী আমিন

news-image

অনলাইন ডেস্ক : সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে অর্থনীতি, সামাজিক সুরক্ষা ও প্রশাসনিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

শনিবার (১৮ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি।

মাহ্‌দী আমিন বলেন, একটি দুর্বল অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ শুরু করেছিল। অল্প সময়ের মধ্যেই অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে। এছাড়া গত মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, ৫৫ লাখ পরিবারের জন্য কম দামে চাল বিতরণ, নারী ও তরুণদের সহজ শর্তে ঋণ সুবিধা, ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র, স্টার্টআপ তহবিল এবং বিভিন্ন শ্রেণির মানুষের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের বিষয়ে তিনি জানান, এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বড় অংশ নারী। পাশাপাশি সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, উপজেলা হাসপাতালের উন্নয়ন এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা খাতের অগ্রগতি তুলে ধরে মাহ্‌দী আমিন জানান, স্মার্ট ক্লাসরুম, বিনামূল্যে ওয়াই-ফাই, মিড-ডে মিল, নতুন পাঠ্যপুস্তক এবং ছাত্রীদের জন্য উচ্চশিক্ষায় বিশেষ সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধার ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সরকার ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ কৌশল অনুসরণ করছে।

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ

মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

যুক্তিতর্কে প্রসিকিউশন: জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী