,

এআই প্রশিক্ষণে চার নারী কর্মকর্তাকে যুক্ত করল বাংলাদেশ ব্যাংক

news-image

অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণে প্রাথমিকভাবে কোনো নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন অফিস আদেশ জারি করে প্রথম ব্যাচেই চার নারী কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের পরিচালনায় ‘অ্যাপ্লাইড এআই ফর সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস’ প্রশিক্ষণের জন্য বিভিন্ন বিভাগ থেকে ৪৭৩ জন কর্মকর্তা আবেদন করেন। এর মধ্যে ৬৫ জন ছিলেন নারী কর্মকর্তা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, শুরুতে বিভাগভিত্তিক আবেদনকারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ৩০ জনের চূড়ান্ত তালিকা করা হয়। ওই প্রক্রিয়ায় কোনো নারী কর্মকর্তা স্থান না পাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

নতুন আদেশ অনুযায়ী প্রশিক্ষণে যুক্ত হওয়া চার নারী কর্মকর্তা হলেন অতিরিক্ত পরিচালক আফসানা রহমান ও নাজিয়া হক, উপ-পরিচালক শামীমা আফরোজ এবং শারমিন আক্তার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, চারজন পুরুষ কর্মকর্তা স্বেচ্ছায় তাদের মনোনয়ন প্রত্যাহার করায় মোট আসনসংখ্যা অপরিবর্তিত রেখেই তাদের স্থানে নারী কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নারী আবেদনকারীদের অংশগ্রহণের হারও এ সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাপ্লাইড এআই ফর সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস’ প্রশিক্ষণের আরও কয়েকটি ব্যাচ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ফলে যারা এবার সুযোগ পাননি, তারা পরবর্তী ব্যাচে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক দাবি করেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নারী-পুরুষের সমান অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ১২ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২০ জুলাই শুরু হবে এবং প্রতি সপ্তাহে দুই দিন করে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ