,

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

news-image

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে উত্তাল ছিল পুরো দেশ। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষ, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এক তরুণ। হাতে পানির বোতল ও বিস্কুট নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে তার মানবিক আহ্বান ছিল—‘পানি লাগবে পানি’।

রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সেই তরুণ ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনকারীদের মাঝে পানি ও খাবার বিতরণের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।

মৃত্যুর আগে হাতে পানির বোতল নিয়ে ছুটে চলা মুগ্ধের সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার মানবিক উদ্যোগ ও আত্মত্যাগ মানুষের মনে গভীর দাগ কাটে।

মুগ্ধের মৃত্যু শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো দেশের মানুষের জন্য এক বেদনাদায়ক স্মৃতি হয়ে আছে। নিরাপদ দূরত্বে না থেকে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি পরিণত হয়েছেন সাহস, সহমর্মিতা ও মানবিকতার প্রতীকে।

জুলাই আন্দোলনের ইতিহাসে মীর মাহফুজুর রহমান মুগ্ধের নাম এখন এক অনুপ্রেরণার অধ্যায়। তবে তার পরিবারের কাছে এখনো সবচেয়ে বড় প্রত্যাশা—ঘটনার সুষ্ঠু বিচার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়