,

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক-সংলগ্ন র‌্যাম্প আগামী ডিসেম্বরের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দেশের অন্যতম বৃহৎ এই অবকাঠামো প্রকল্পের কাজ নানা জটিলতা পেরিয়ে এগিয়ে চলছে। নির্মাণকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমস্যা, অর্থসংকট ও আদালতের স্থগিতাদেশসহ বিভিন্ন কারণে কাজের গতি মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে কাজ নির্ধারিত গতিতে এগোচ্ছে বলে জানানো হয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ (বিমানবন্দর থেকে বনানী) প্রায় ৯৯ দশমিক ৯৪ শতাংশ, দ্বিতীয় ধাপ (বনানী থেকে মগবাজার) ৮৪ দশমিক ৮১ শতাংশ এবং তৃতীয় ধাপ (মগবাজার থেকে কুতুবখালী) ২০ দশমিক ৪৩ শতাংশ সম্পন্ন হয়েছে।

সব মিলিয়ে প্রকল্পটির সার্বিক ভৌত অগ্রগতি প্রায় ৮০ শতাংশে পৌঁছেছে।

প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পান্থকুঞ্জ পার্ক এলাকার র‌্যাম্প চালুর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানীর যানজট কমানো এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের