,

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

news-image

অনলাইন ডেস্ক : কর্মসূচি শেষ করে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত বন্ধ থাকা সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ওই এলাকা ত্যাগ করেন। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি রব্বানী হোসেন জানান, শিক্ষার্থীরা সরে যাওয়ার পর সড়কটি স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, পরদিন পরীক্ষা থাকায় তারা দিনের কর্মসূচি শেষ করেছেন। তবে তাদের দাবিগুলো এখনও বহাল রয়েছে।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, শিক্ষা ভবন ও আশপাশের এলাকা গুরুত্বপূর্ণ হওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সড়ক বন্ধ রাখা হয়েছিল। পরে শিক্ষার্থীরা নিজেরাই সরে গেলে ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে অন্য কেউ যুক্ত হয়েছিল কি না—এ বিষয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মন্তব্য করা ঠিক হবে না।

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমান পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের