,

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতার পর প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি। বরং এ প্রক্রিয়া রাজনৈতিকভাবে পরিচালিত হওয়ায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি সম্ভব হয়নি।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ শেষে শহীদ ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রস্তুত করা জরুরি ছিল। তবে সে সময় নিরপেক্ষভাবে কাজ না হওয়ায় প্রকৃত তালিকা প্রণয়ন সম্ভব হয়নি।

তিনি জানান, বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করে এ বিষয়ে কাজ করছে। সরকারের লক্ষ্য হলো প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিকভাবে শনাক্ত করে একটি গ্রহণযোগ্য তালিকা প্রস্তুত করা।

একাত্তরের শহীদ পরিবার ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গণহত্যার শিকার ব্যক্তি ও মুক্তিযুদ্ধের সব শহীদের একটি নির্ভুল তালিকা তৈরি হবে এবং তাদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা যাবে।

কুড়িগ্রাম-১ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। তাই দলটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি দায়বদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এসব সমস্যা দূর করে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে বর্তমান সরকার বিশেষজ্ঞদের নিয়ে কাজ এগিয়ে নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা