,

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

news-image

অনলাইন ডেস্ক : চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিকে অনেক শিক্ষার্থী অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে অটোপাসের বিরোধিতা করে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার পক্ষেও মত দিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের এ মতামত জানান।

রাজধানীর ফার্মগেটের এক শিক্ষার্থী বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার সময় এক বা দুই দিন পিছিয়ে দেওয়ার দাবি যৌক্তিক হতে পারে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, নতুন দায়িত্ব নেওয়া একজন মন্ত্রীকে কাজ করার জন্য সময় দেওয়া উচিত।

চট্টগ্রামের এক শিক্ষার্থী আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, একটি জেলার সমস্যা নিয়ে পুরো দেশের পরীক্ষা বন্ধের দাবি করা উচিত নয়। তিনি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান।

ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আন্দোলনের নামে বাস ভাঙচুর কোনো সমাধান হতে পারে না। তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডকে সব শিক্ষার্থী সমর্থন করেন না।

চাঁদপুরের এক শিক্ষার্থী বলেন, অটোপাস দিলে শিক্ষার্থীদেরই ক্ষতি হবে। তিনি নিয়মিতভাবে পরীক্ষা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন।

একই এলাকার আরেক শিক্ষার্থী জানান, পরীক্ষা ভালো হয়েছে এবং নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হলে ভালো ফলাফলের সম্ভাবনা থাকবে। তার মতে, পরীক্ষা স্থগিত হলে পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হবে এবং শিক্ষার্থীদের নতুন করে প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হবে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের