,

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

news-image

অনলাইন ডেস্ক : চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে লংমার্চ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাব এলাকা থেকে সচিবালয়ের পথে যাত্রা শুরু করেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে কয়েকশ শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সায়েন্স ল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ পালন করছেন।

এদিকে রাজধানীর উত্তরায়ও শিক্ষার্থীরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

এর আগের দিনও রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ