,

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বাংলাদেশকে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায়। এ লক্ষ্যে কর্মসংস্থান বৃদ্ধি, সম্পদ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এমন একটি অর্থনীতি গড়ে তোলা, যাতে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি পৌঁছাতে পারে।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান বাড়াতে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রতিবছর পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০ হাজার নার্সারি প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। এজন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্পোর্টস কার্ডের মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের সহায়তা ও সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১৩ লাখ কৃষকের ঋণ পরিশোধ করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন সরকারি সেবাকে ধাপে ধাপে একটি ইউনিভার্সেল কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে নাগরিকরা সহজে সব ধরনের সুবিধা পেতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। ইতোমধ্যে ১০ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে এবং বিদেশে কর্মসংস্থান বাড়াতে বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ ও সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ