,

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সরকার পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড বাদে দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাহ্দী আমিন জানান, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট জটিলতা মোকাবিলায় সরকার শিক্ষার্থীবান্ধব কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো—

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষা বোর্ড ও আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।
কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতে সমস্যা দেখা দিলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষার সময় বাড়ানো কিংবা পরীক্ষা স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া একই প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে পারবে।
পদার্থবিজ্ঞান প্রথম পত্রে থাকা দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পোস্টের শেষাংশে মাহ্দী আমিন বলেন, সরকারের কাছে এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের গুরুত্বপূর্ণ ধাপ। তাই শিক্ষার্থীদের স্বার্থ ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের