,

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে বুধবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব পরীক্ষা কেন্দ্র পরীক্ষার জন্য উপযোগী থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিরূপ আবহাওয়া ও শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহ্দী আমিন জানান, ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানসিক অবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় আবহাওয়া অধিদপ্তরসহ মাঠ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কোথাও যাতায়াত সমস্যা বা জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সমস্যায় পড়লে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা পরীক্ষার সময় বাড়ানোর মতো সিদ্ধান্ত নিতে পারবে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুলের বিষয়ে জানিয়ে মাহ্দী আমিন বলেন, ওই দুই প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা