বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে শিশুদের প্রতি প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এর আগে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সময়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্কুল, বাড়ির আশপাশ কিংবা যেখানে সুযোগ রয়েছে সেখানেই প্রতি বছর একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি কোন গাছ কতদিন বাঁচে, কতটা অক্সিজেন দেয় এবং মানুষের কী উপকারে আসে—এসব বিষয় সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের গবেষণা করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আজ লাগানো গাছগুলো একদিন বড় হয়ে শিক্ষার্থীদের ছায়া দেবে। স্কুলের প্রাঙ্গণে বেড়ে ওঠা গাছের নিচে তারা বিশ্রাম নিতে পারবে। বাড়ির আশপাশে লাগানো গাছ পরিবেশকে ঠান্ডা রাখবে এবং নির্মল বাতাস দেবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর একটি করে গাছ সম্পর্কে নতুন কিছু জানার মাধ্যমে শিশুরা প্রকৃতি ও পরিবেশের প্রতি আরও সচেতন হয়ে উঠবে।

তিনি আজকের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে বলেন, দেশের মাটিতে একসঙ্গে বিপুলসংখ্যক গাছ রোপণের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হলো।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০