,

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই প্রায় ১৪ লাখ ৭৫ হাজার টন ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আমদানির অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পৃথক প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত কয়েকটি প্রতিষ্ঠানের বড় পরিসরে জ্বালানি সরবরাহের পূর্ব অভিজ্ঞতা না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, এর আগে একই পদ্ধতিতে অনুমোদন পাওয়া অধিকাংশ প্রতিষ্ঠান পারফরম্যান্স গ্যারান্টি জমা দিতে না পারায় কিংবা প্রয়োজনীয় সক্ষমতা দেখাতে ব্যর্থ হওয়ায় তেল সরবরাহ করতে পারেনি। এরপরও নতুন করে অনভিজ্ঞ কিছু প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।

বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ১৫টি পৃথক প্রস্তাব উপস্থাপন করবে। এসব প্রস্তাবে বিভিন্ন আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অতিনিম্ন সালফারযুক্ত (ইএন-৫৯০) ও ৫০ পিপিএম ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, একটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৫ হাজার টন এবং অন্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টন পর্যন্ত ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে আমদানির পরিমাণ দাঁড়াবে প্রায় ১৪ লাখ ৭৫ হাজার টন।

জ্বালানি খাতের সংশ্লিষ্টদের মতে, জরুরি পরিস্থিতিতে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োজন হতে পারে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, কারিগরি অভিজ্ঞতা ও পারফরম্যান্স যথাযথভাবে যাচাই না করলে ভবিষ্যতে জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হতে পারে।

বর্তমানে দেশের ডিজেলের বার্ষিক চাহিদা প্রায় ৫৫ থেকে ৫৬ লাখ টন। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকার-টু-সরকার চুক্তি এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নিয়মিত জ্বালানি তেল আমদানি করে থাকে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের