,

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কোনো মানুষকে একা ফেলে রাখা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পাহাড়ি, বাঙালি কিংবা অন্য যেকোনো সম্প্রদায়—সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সমানভাবে রয়েছে এবং তাদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

বুধবার বান্দরবান পৌরসভার আমতলী পাড়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি সরেজমিনে দেখতে বান্দরবানে এসেছেন। বন্যার শুরু থেকেই জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের জন্য রান্না করা খাবার এবং বাইরে অবস্থানকারীদের জন্য শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিমও কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে খাদ্য সহায়তা ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। এতে ক্ষতিগ্রস্ত মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারবেন এবং তাদের আর্থিক চাপ কিছুটা কমবে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বা বিধ্বস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামতের উদ্যোগ নেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

এছাড়া পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় জমে থাকা কাদা-আবর্জনা অপসারণ এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রশাসন, পৌরসভা, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের