,

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

news-image

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ হাজার বসতঘরসহ বিপুল অবকাঠামো।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের ১১ জেলার ৪০৮টি ইউনিয়ন ও পৌরসভা বন্যাকবলিত হয়েছে।

বন্যায় বিভাগের ৩ হাজার ৯৪১টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৩৪ হাজার ৭২৩ জন মানুষ অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯ হাজার ১৮৭টি বসতঘর, ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩ হাজার ৮৪০ কিলোমিটার সড়ক এবং ৩৩৯টি সেতু ও কালভার্ট।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে মারা গেছেন ২৮ জন। চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন এবং রাঙামাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাঙামাটি ও কক্সবাজারে একজন করে মোট দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।

আক্রান্ত এলাকার মধ্যে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ১৭৬টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কক্সবাজারে ৭৪টি, রাঙামাটিতে ৪২টি, খাগড়াছড়িতে ৪১টি এবং বান্দরবানে ৩৬টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে পড়েছে।

আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যাও চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি। জেলার ৬৭০টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ৬০০ জন অবস্থান করছেন। বান্দরবানে ২০০টি আশ্রয়কেন্দ্রে ৬ হাজার ২৫০ জন, রাঙামাটিতে ৫৩টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৯০৩ জন, কক্সবাজারে ৬১৮টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন এবং খাগড়াছড়িতে ১৫০টি আশ্রয়কেন্দ্রে ৫৮১ জন রয়েছেন।

জেলাভিত্তিক বসতঘর ক্ষতির হিসাবে কক্সবাজারে সবচেয়ে বেশি ৪৮ হাজার ৬৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বান্দরবানে ১৫ হাজার ৩৩০টি, চট্টগ্রামে ১৪ হাজার ২৮১টি, খাগড়াছড়িতে ১ হাজার ৪০টি এবং রাঙামাটিতে ৪৭৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যাদুর্গতদের সহায়তায় এ পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলায় ৯২৩ মেট্রিক টন চাল, ৭ হাজার ২৮১ প্যাকেট শুকনা খাবার এবং ১ কোটি ২৭ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের