,

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

news-image

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে নগদ সহায়তা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া এই সহায়তার হার ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে ঘোষিত এই বর্ধিত নগদ সহায়তা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে এ সুবিধা পেতে রপ্তানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিজিএমইএ, বিকেএমইএ বা অনুমোদিত খাতভিত্তিক সংগঠনের বৈধ সদস্য হতে হবে। পাশাপাশি দেশীয় উৎস থেকে কাঁচামাল, বিশেষ করে সুতা ও কাপড় সংগ্রহের বৈধ প্রমাণপত্র জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের প্রযোজ্য অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে স্থানীয় সুতা ও কাপড় ব্যবহারে উৎসাহ বাড়বে, দেশের ভ্যালু অ্যাডিশন বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবে।

পোশাক খাতের উদ্যোক্তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বর্ধিত নগদ সহায়তা রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের