,

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল সোমবার দেশব্যাপী শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, শোক দিবস উপলক্ষে সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন পর্যায়ে তার অবদান জাতি স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অভিভাবককে হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন সরকার মারা যান।

বিএনপির এই নেতা জানান, মরহুমের প্রথম জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে, তাই মানবিক সহায়তায় দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর