,

বান্দরবানে বন্যার্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

news-image

অনলাইন ডেস্ক : বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। দুর্যোগকালীন বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা পরিষদের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব চাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।

জেলা পরিষদ সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর তালিকা সদস্য, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তৈরি করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবার চাল সহায়তা পাবে।

জেলা পরিষদের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এ সহায়তা বিতরণ করা হবে।

এর আগে বন্যার শুরু থেকেই দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ করে আসছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। এবার চাল বিতরণের মাধ্যমে খাদ্য সহায়তার পরিধি আরও বাড়ানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের