,

জমির উদ্দিনের জানাজা বিকেলে, সংসদ চত্বরে হবে দাফন

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা রোববার বিকেলে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হবে।

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা জানিয়েছে, বিকেল ৫টায় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

চিফ হুইপ বলেন, সাবেক এই স্পিকারের প্রয়াণে সংসদীয় অঙ্গন ও দেশের রাজনৈতিক মহলে গভীর শোক নেমে এসেছে।

এছাড়া পৃথক শোকবার্তায় সাবেক স্পিকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের