,

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, পথে পথে ভোগান্তি

news-image

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টির পর রোববার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সড়কে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ, বাসে ওঠার হুড়োহুড়ি এবং দীর্ঘ যানজটের কারণে ভোগান্তি চরমে পৌঁছায়। অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেননি।

সকালে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, থেমে থেমে বৃষ্টি পড়ছে। বাসস্ট্যান্ডগুলোতে ছাতা হাতে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। বাস আসার সঙ্গে সঙ্গে উঠতে শুরু হয় প্রতিযোগিতা, ফলে অনেকেই একাধিক বাস ছেড়েও গন্তব্যের যানবাহন পাননি।

বৃষ্টির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের গতি কমে যায়। ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগ এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। এতে অফিস ও স্কুল-কলেজগামী মানুষকে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের কারণে বৃষ্টিজনিত দুর্ভোগ আরও কিছু সময় চলতে পারে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের