,

জমির উদ্দিনের মৃত্যুতে শোক জানালেন ডা. শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : সাবেক জাতীয় সংসদ স্পিকার ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সর্বমহলে সম্মানিত ছিলেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিকূল সময়ে জামায়াতে ইসলামীর নেতাদের প্রতিও তিনি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, জামায়াতের কয়েকজন নেতার পক্ষে আদালতে আইনজীবী হিসেবে দাঁড়ালেও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কখনও কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। বরং তিনি এটিকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে মনে করতেন বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

শোকবার্তার শেষে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের