,

টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, দুর্ভোগে নগরবাসী

news-image

অনলাইন ডেস্ক : মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় টানা কয়েক দিনের বৃষ্টি রোববারও অব্যাহত রয়েছে। গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দিনভর বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সোমবার বিকেলের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি থামার সম্ভাবনা কম।

সকালের বৃষ্টিতে গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, বিজয়নগর, বসুন্ধরা আবাসিক এলাকা, শাহজাদপুর, বাড্ডা, রামপুরা ও বনশ্রীসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও বাসাবাড়ির নিচতলায়ও পানি প্রবেশ করেছে।

জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় যানবাহনের সংকট দেখা দেয়। ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে, আবার অনেকেই গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করেন। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন পাননি, আর অনেকে অফিসে যেতে না পেরে বাসায় ফিরে যান।

ভারী বৃষ্টির কারণে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এদিকে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের